ইউটিউবে মুক্তি পেলো জোভান-পায়েল অভিনীত ডার্ক কমেডি থ্রিলার 'টাকা'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
টাকা নিয়ে হইচই, কে নেবে আর কে ছেড়ে দেবে— এর মাঝে কেউ হালাল পথে চলে, কেউ আবার শর্টকাট পথ বেছে নেয়। এমনই অর্থলোভ ও শর্টকাট মানসিকতার গল্প নিয়ে ইউটিউবে মুক্তি পেয়েছে ডার্ক কমেডি থ্রিলার নাটক ‘টাকা’।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানলে নাটকটি দেখা যায়।
তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। জোভানের চরিত্রে থাকছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও ডার্ক কমেডির এক ভিন্ন রূপ, যা দর্শকদের জন্য চমক হিসেবে কাজ করবে।
নাটকটিতে আরও অভিনয় করেছেন শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ।
চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেছেন সুমন হোসেন, সঙ্গীত পরিচালনায় আছেন সাইদ নাফিস, শিল্প নির্দেশনায় কামরুজ্জামান সুমন এবং মেকআপ শিল্পী হিসেবে কাজ করেছেন মাসুদ রানা।
নাটকটি প্রযোজনা করেছে জাগো এন্টারটেইনমেন্ট। প্রযোজক হিসেবে রয়েছেন নাজমুল হুদা শাপলা, নির্বাহী প্রযোজক মাসুদ মুনসুর এবং সমন্বয়ের দায়িত্বে ছিলেন উদয় চৌধুরী। ইতোমধ্যে দর্শকদের মধ্যে নাটকটি ঘিরে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
/এমএইচ