সফলভাবে উৎক্ষেপিত আর্টেমিস-২, নতুন দিগন্তে মহাকাশ বিজ্ঞান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম
দীর্ঘ ৫৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও চাঁদের উদ্দেশ্যে যাত্রা করল মানুষ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার থেকে আজ বৃহস্পতিবার(২ এপ্রিল) ইস্টার্ন টাইম (ET) সকাল ৬টা ৩৫ মিনিটে, চার নভোচারীকে নিয়ে সফলভাবে মহাকাশে পাড়ি জমিয়েছে নাসার শক্তিশালী রকেট 'স্পেস লঞ্চ সিস্টেম' (SLS)।'আর্টেমিস-২' মিশনের মাধ্যমেই অর্ধশতাব্দী পর চন্দ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে প্রদক্ষিণ করতে যাচ্ছে মানবজাতি।
নাসা জানায়, ১০ দিনের এই ঐতিহাসিক মিশনে অংশ নিয়েছেন তিন মার্কিন ও এক কানাডীয় নভোচারী। তারা হলেন— কমান্ডার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেন। এর মধ্যে ভিক্টর গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ এবং ক্রিস্টিনা কোচ প্রথম নারী হিসেবে চাঁদের কক্ষপথে যাওয়ার ইতিহাস গড়তে যাচ্ছেন। Liftoff.
The Artemis II mission launched from @NASAKennedy at 6:35pm ET (2235 UTC), propelling four astronauts on a journey around the Moon.
Artemis II will pave the way for future Moon landings, as well as the next giant leap — astronauts on Mars. pic.twitter.com/ENQA4RTqAc
উৎক্ষেপণের কয়েক মিনিটের মাথায় রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে মহাকাশযান ‘ওরিয়ন’ সফলভাবে কক্ষপথে প্রবেশ করেছে। বর্তমানে নভোচারীরা পৃথিবীর কক্ষপথের চারপাশে মহাকাশযানটির জীবন রক্ষাকারী ব্যবস্থাগুলো পরীক্ষা করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে তারা চাঁদের খুব কাছ দিয়ে (প্রায় ৪,৭০০ মাইল দূর দিয়ে) প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন।
উৎক্ষেপণ শেষে নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান (Jared Isaacman)বলেন " ওরিয়ন মহাকাশযানের একটি পরীক্ষামূলক মিশন। এই সফলতার ওপর ভিত্তি করেই পরবর্তী মিশনগুলো সাজানো হবে। আমরা মহাকাশযানটির প্রতিটি অংশ পরীক্ষা করে নিশ্চিত হতে চাই যে এটি নিরাপদ।"
/এএ/এনএ