প্রিমিয়ার লিগ
সুপার সানডের যত 'বিগ ম্যাচ' আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সুপার সানডেতে মাঠে নামছে তিন জায়ান্ট। একটু পরেই শুরু হবে মাঠের লড়াই।
রোববার ( সন্ধ্যা ৭টা বোর্নমাউথের প্রতিপক্ষ লিভারপুল। একই সময়, সান্ডারল্যান্ডের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। আর রাত সাড়ে ৯ টায় ফুলহামের প্রতিপক্ষ সিটিজেনদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।
এবারের প্রিমিয়ার লিগ মৌসুমে দারুণ শুরু করেছে ম্যানচেস্টার সিটি। নতুন কোচ এনজো মারেজকার অধীনে চার ম্যাচের চারটিতেই জয় আর্লিং হালান্ডদের।
লিগ ইতিহাসে এর আগে ম্যান সিটির বিপক্ষে ১৮টি ম্যাচ খেলে মাত্র ১টিতে জিতেছে বোর্নমাউথ, বাকি ১৬টিতেই জয় সিটির। শক্তিশালী প্রাক-মৌসুম পার করে আসা বোর্নমাউথও প্রস্তুত সিটির রক্ষণ ভাঙতে।
/এমএইচআর