×
Logo

খেলাধুলা

জমকালো উদ্বোধনী আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের, মঞ্চ মাতালেন শাকিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:৩৫ এএম

জমকালো উদ্বোধনী আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের, মঞ্চ মাতালেন শাকিরা

মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকায় পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের। বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় সাড়ে ১১টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। আর রাত ১টায় মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মাঠের লড়াই।

মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশ্বসংগীতের দুই জনপ্রিয় তারকা শাকিরা ও বার্না বয়। তারা পরিবেশন করেছেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’। পরিবেশন করেছেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’।

এছাড়াও আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন ও ইজেএ মিলে বিশ্বকাপের আরেকটি অফিসিয়াল সংগীত ‘ডিএনএ’–এর বিশেষ পরিবেশনা করেন। এমনকি জনপ্রিয় রক ব্যান্ড মানা, পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীতশিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া ব্যান্ড লোস অ্যাঞ্জেলেস আজুলিস। কিংবদন্তি মারিয়াচি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ পরিবেশন করেন মেক্সিকোর জাতীয় সংগীত।

বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম বিশ্বমঞ্চের মহোৎসব যৌথভাবে আয়োজন করছে তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তবে শুধু আয়োজক দেশের সংখ্যাতেই নয়, ২০২৬ বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের উপহার দিতে যাচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রমী এক অভিজ্ঞতা। প্রচলিত প্রথা ভেঙে এবার টুর্নামেন্টের প্রথম দিনেই তিনটি আলাদা শহরে আয়োজিত হতে যাচ্ছে তিনটি পৃথক ও জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান।

১৬ বছর আগের সেই জাদুকরী মুহূর্তটি আজও ফুটবলপ্রেমীদের কানে বাজে, যখন পিটার ড্রুরির কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছিল—“গোল ফর অল আফ্রিকা!” ২০১০ সালের ১১ জুনের সেই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। সময়ের চাকা ঘুরে আজ আবারও এক ১১ জুন, শুরু হচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। আর ফুটবল বিধাতার কী অদ্ভুত লিখন—উদ্বোধনী ম্যাচেই আবারও মুখোমুখি হচ্ছে সেই চিরচেনা দুই প্রতিপক্ষ!

ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে রেকর্ড তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের গৌরব অর্জন করতে যাচ্ছে মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়াম। এটি সেই পুণ্যভূমি, যেখানে ১৯৭০ সালে কালো মানিক পেলে এবং ১৯৮৬ সালে ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনা উঁচিয়ে ধরেছিলেন সোনালী ট্রফি।

/এসআইএন

Logo