সাফ চ্যাম্পিয়নশিপ
শিউলি আজিমের মায়ের মৃত্যুতে বাংলাদেশ দলের অনুশীলন বাতিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:৪৮ এএম
নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগের দিন জাতীয় দলের ফুটবলার শিউলি আজিমের মা মারা গেছেন। এ ঘটনায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়েছে।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ভারতের গোয়ায় অনুশীলন করার কথা ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের। তবে সেই অনুশীলন কার্যক্রম স্থগিত করা হয়।
এর আগের ম্যাচে হারের পর মাঠের বাইরের এই ধাক্কায় সেমিফাইনালের আগে নেপালের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে লাল-সবুজের দল।
/এএন