×
Logo

খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগের 'প্লেয়ার অব দ্য সিজন' খিচা কাভারাস্কেলিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০১:২৩ এএম

চ্যাম্পিয়নস লিগের 'প্লেয়ার অব দ্য সিজন' খিচা কাভারাস্কেলিয়া

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের '২০২৫-২৬' মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফরাসি ক্লাব পিএসজি'র খিচা কাভারাস্কেলিয়া। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ে ক্লাবটিকে নেতৃত্ব দেওয়ায় এমন সম্মান পেয়েছেন এই জর্জিয়ান উইঙ্গার।

শনিবারের (৩০ মে) ফাইনালে আর্সেনালের বিপক্ষে ১-১ সমতায় অতিরিক্ত সময় শেষ হওয়ার পর টাইব্রেকারে জয় পেয়ে ইউরোপের সেরা ক্লাবের মুকুট ধরে রাখে পিএসজি।

পুরো আসরে কাভারাস্কেলিয়া ১০টি গোল ও ৬টি অ্যাসিস্ট করেন। ফাইনাল ম্যাচেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দ্বিতীয়ার্ধে তার আদায় করা পেনাল্টি থেকেই গোল করে সমতায় ফেরে পিএসজি।

২৫ বছর বয়সী এই ফুটবলার মৌসুমসেরা একাদশেও জায়গা পেয়েছেন। তার সঙ্গে পিএসজির আরও চার সতীর্থ— দেম্বেলে, মার্কিনিয়স, নুনো ম্যানডেজ এবং ভিতিনিয়া সেরা একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন। ফাইনালের ম্যাচসেরাও হন ভিতিনিয়া।

উয়েফা ২০২৫-২৬ পুরস্কার

মৌসুমসেরা খেলোয়াড়: খিচা কাভারাস্কেলিয়া (পিএসজি)

সেরা উদীয়মান খেলোয়াড়: আরদা গুলের (রিয়াল মাদ্রিদ)

মৌসুমসেরা গোল: ফেদেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ)

গোলরক্ষক:

ডেভিড রায়া (আর্সেনাল)

রক্ষণভাগ:

মার্কোস লরেন্তে (অ্যাটলেটিকো মাদ্রিদ)

মার্কিনিয়োস (পিএসজি)

গ্যাব্রিয়েল ম্যাগালহেস (আর্সেনাল)

নুনো মেন্ডেস (পিএসজি)

মিডফিল্ড:

মাইকেল ওলিস (বায়ার্ন মিউনিখ)

ডেক্লান রাইস (আর্সেনাল)

ভিতিনিয়া (পিএসজি)

খিচা কাভারাস্কেলিয়া (পিএসজি)

আক্রমণভাগ:

উসমান দেম্বেলে (পিএসজি)

হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)


/এআই

Logo