রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচের। ফ্রেঞ্চ ওপেনের মাত্র তৃতীয় রাউন্ডেই অবিশ্বাস্য এক পরাজয়ের শিকার হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন এই সার্বিয়ান তারকা।
শনিবার (৩০ মে) রোলাঁ গারোর ঐতিহ্যবাহী লাল দুর্গে ম্যাচের প্রথম দুই সেট জিতে জোকোভিচই পরিষ্কার দাপট দেখিয়েছিলেন। তবে এরপরই শুরু হয় ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান কিশোর জোয়াও ফনসেকার অবিশ্বাস্য রূপকথা। দীর্ঘ ৪ ঘণ্টা ৫৩ মিনিটের এক মহাকাব্যিক লড়াইয়ে ঘুরে দাঁড়ান এই তরুণ। টুর্নামেন্টের ২৮তম বাছাই ফনসেকা শেষ তিনটি সেট টানা জিতে জোকোভিচকে স্তব্ধ করে দেন। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে তিনি ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো মেজরের শেষ ষোলোতে পা রাখলেন।
অন্যদিকে, রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ নিজের প্রিয় কোর্ট থেকে চরম হতাশা নিয়ে বিদায় নিলেন।
/এএ