চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে সফল দল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যানেজার জোসে মরিনিয়োর চুক্তি চূড়ান্ত হয়ে গেছে বলে দাবি করা বেশ কয়েকটি স্প্যানিশ গণমাধ্যম। একইসঙ্গে, পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গেও তার বিদায়ের সব শর্তে সমঝোতা চুক্তিও সম্পন্ন হয়েছে।
তবে স্পোর্টস জার্নালিস্ট ফাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানায়, প্রায় ১০ দিন আগেই মরিনিয়ো এবং রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ চুক্তির সব খুঁটিনাটি বিষয়ে একমত হয়েছেন। বর্তমানে কেবল আনুষ্ঠানিক নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা চলছে। এরপরই মাদ্রিদে যোগ দেবেন ‘দ্য স্পেশাল ওয়ান’।
সূত্রগুলোর দাবি, মরিনিয়োকে নিয়ে কোনো ধরনের জটিলতা বা অনিশ্চয়তা নেই। সবকিছুই চূড়ান্ত এবং প্রস্তুত।
এদিকে, মরিনিয়ো ও রিয়াল মাদ্রিদের কর্মকর্তারা ইতোমধ্যে দলবদল পরিকল্পনা নিয়েও আলোচনা শুরু করেছেন। বিশেষকরে, রক্ষণভাগ শক্তিশালী করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানা গেছে।
তবে রিয়াল মাদ্রিদ, বেনফিকা কিংবা মরিনিয়োর পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি।
/এআই