গানার বস মিকেল আর্তেতা
'প্রতিপক্ষের কৌশল ভালভাবে পর্যবেক্ষণ করা শেষ, পিএসজির জন্য আমরা প্রস্তুত'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০১:২৭ পিএম
আজ শনিবার (৩০ মে) রাত ১০ টায় বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি পিএসজি ও আর্সেনাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ২য় শিরোপা জিততে ব্যাকুল ফরাসি ক্লাবটি। অন্যদিকে, ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার পর গানারদের লক্ষ্য এখন ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট।
ম্যাচের আগে ফাইনাল প্রেস কনফারেন্সে গানার বস মিকেল আর্তেতা বলেছেন, ফাইনালের জন্য প্রতিপক্ষকে পর্যবেক্ষণ করা শেষ। এখন শুধু অপেক্ষা। প্লেয়াররা আত্মবিশ্বাসী এবং ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে প্রস্তুত তারা।
তিনি আরও বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পিএসজি ম্যাচে যা করতে চায় এবং যেভাবে খেলতে চায়—সব কিছুর জন্যই আমরা প্রস্তুত। ভক্তদের বিশ্বকাপ শুরুর পূর্বে ভালো কিছু দিতে চাই। আর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার থেকে ভালো আর কি হতে পারে।
/এআই