×
Logo

খেলাধুলা

বিশ্বের সেরা ক্লাব বার্সেলোনায় যুক্ত হতে পেরে গর্বিত: অ্যান্থনি গর্ডন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০১:০২ পিএম

বিশ্বের সেরা ক্লাব বার্সেলোনায় যুক্ত হতে পেরে গর্বিত: অ্যান্থনি গর্ডন

সবাইকে অবাক করে নিউক্যাসেল থেকে অনেকটা চমক দিয়ে ইংলিশম্যান অ্যান্থনি গর্ডনকে কিনেছে কাতালান ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি স্পোর্টস জানিয়েছে, নিউক্যাসেল ইউনাইটেডের সঙ্গে বার্সেলোনার চুক্তির মোট মূল্য ধরা হয়েছে ৮০ মিলিয়ন ইউরো, যা নিশ্চিত অর্থ হিসেবে পরিশোধ করা হবে। এর বাইরে আরও ১০ মিলিয়ন ইউরো যুক্ত হতে পারে পারফরম্যান্সভিত্তিক বোনাস হিসেবে।

সব মিলিয়ে এই ট্রান্সফার প্যাকেজের সম্ভাব্য মূল্য দাঁড়াতে পারে ৯০ মিলিয়ন ইউরোতে, যা সাম্প্রতিক বছরগুলোতে বার্সেলোনার অন্যতম ব্যয়বহুল সাইনিং হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে আর্থিক চাপ কমাতে বার্সেলোনার জন্য বড় সুবিধা হলো, চুক্তির ফি ধাপে ধাপে কয়েক বছরের মধ্যে পরিশোধের সুযোগ রাখা হয়েছে। এতে করে ক্লাবটির বর্তমান আর্থিক ব্যবস্থাপনায় বাড়তি চাপ পড়বে না বলে মনে করা হচ্ছে।

বোনাস কাঠামোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ৫ মিলিয়ন ইউরো সরাসরি গর্ডনের মাঠের পারফরম্যান্সের সঙ্গে যুক্ত থাকবে বলে জানা গেছে।

এদিকে, দলে যুক্ত হয়ে এক বিবৃতিতে অ্যান্থনি গর্ড বলেছেন, বিশ্বের সেরা ক্লাবে যুক্ত হতে পেরে তিনি গর্বিত এবং এটি তার শৈশবের স্বপ্ন ছিল।

তিনি বলেন, 'আমি খুবই গর্বিত। বিশ্বের সেরা ক্লাবের অংশ হতে পারা আমার জন্য স্বপ্নের মতো।'

গর্ডন আরও বলেন, বার্সেলোনার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাওয়ার মুহূর্ত থেকেই তার কোনো দ্বিধা ছিল না। এই ক্লাবেই খেলা চালিয়ে যেতে চান তিনি

তার ভাষ্য, 'যেদিন আমি জানলাম বার্সা সত্যিই একটি বাস্তব অপশন, সেদিন থেকেই আমার কোনো সন্দেহ ছিল না। এখানে আসাটা আমার ছোটবেলার স্বপ্ন।'

 /এআই 


Logo