×
Logo

খেলাধুলা

কেইনে বিধ্বস্ত স্টুটগার্ট, জার্মান কাপের শিরোপা জিতল বায়ার্ন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:০৫ এএম

কেইনে বিধ্বস্ত স্টুটগার্ট, জার্মান কাপের শিরোপা জিতল বায়ার্ন

জার্মান কাপের (ডিএফবি পোকাল) মেগা ফাইনালে স্টুটগার্টকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বায়ার্ন। শিরোপা নির্ধারণী ম্যাচে বাভারিয়ানদের হয়ে হ্যাটট্রিক করেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।

শনিবার (২৩ মে) বার্লিনের ঐতিহাসিক অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

প্রথমার্ধে খেলা চলে কিছুটা ধীর গতিতে। একের পর এক আক্রমণ সত্ত্বেও গোলের দেখা পেতে ব্যর্থ হয় দুই দল। গোলশূন্য বিরতিতে শেষ হয় ম্যাচের প্রথম অংশ। উভয় গোলকিপারই বেশ কয়েকটি দুর্দান্ত সেভ দেন।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জ্বলে ওঠেন হ্যানি কেইন। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে মাইকেল ওলিসের নিখুঁত ক্রস থেকে হেড করে বল জালে জড়িয়ে ডেডলক ভাঙেন এ ইংলিশ তারকা।

ম্যাচের ৮০তম মিনিটে লুইস দিয়াজের অ্যাসিস্টে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এক পর্যায়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্টুটগার্ট। তবে বায়ার্নের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন দলটির ফরোয়ার্ডরা।

ইনজুরি টাইমে পেনাল্টি এরিয়ায় অ্যাঞ্জেলো স্টিলার হ্যান্ডবল করলে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হ্যারি কেইন। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

উল্লেখ্য, চলতি মৌসুমে নিজ দেশের লিগ ও কাপ (বুন্দেসলিগা, ডিএফবি পোকাল) জিতলেও চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজির কাছে হেরে যাওয়ায় ট্রেবল থেকে বঞ্চিত হতে হচ্ছে বাভারিয়ানদের।

/এমএইচআর

Logo