×
Logo

খেলাধুলা

ডিএফবি পোকাল

জার্মান কাপের ফাইনালে রাতে মুখোমুখি বায়ার্ন-স্টুটগার্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৩:৩২ পিএম

জার্মান কাপের ফাইনালে রাতে মুখোমুখি বায়ার্ন-স্টুটগার্ট

জার্মান কাপের (ডিএফবি পোকাল) মেগা ফাইনাল রাতে মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও স্টুটগার্ট।

শনিবার (২৩ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দু'দল।

সেমিফাইনালে বায়ার লেভারকুসেনকে হারিয়ে ৫ মৌসুম পর শিরোপা নির্ধারণী ফাইনালে ওঠে বায়ার্ন। অপরদিকে, শেষ চারে এসসি ফ্রেইবার্গকে পরাজিত করে ফাইনালে ওঠে স্টুটগার্ট।

রেকর্ড ২০ বার ডিএফবি পোকালের শিরোপা জিতেছে বাভারিয়ানরা। ৪ বার জার্মান কাপের চ্যাম্পিয়ন হয়েছে স্টুটগার্ট।

/এমএইচআর

Logo