নরওয়ের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা, আছেন হল্যান্ড-ওডেগার্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৩:৫৮ পিএম
মার্টিন ওডেগার্ডকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নরওয়ে। দলে আছেন ম্যানসিটি তারকা আর্লিং হলান্ড।
২৮ বছর পর বিশ্বকাপে ফেরা দলটির স্কোয়াড ঘোষণা করেন নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় ঘোষিত বিশ্বকাপ দলে চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সান্ডার টাংভিক। জায়গা হয়েছে অস্কার বব ও জুর্গেন স্ট্র্যান্ড লারসেনের মতো তারকাদেরও।
নরওয়ের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: ওরইয়ান হাসকিয়োল্ড নিলান্ড, সান্ডার টাংভিক ও এগিল সেলভিক।
রক্ষণভাগ: জুলিয়ান রিয়ারসন, মার্কুস হোমগ্রেন পেদারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়ারকোন, ক্রিস্টোফার আয়ের, তোরবিয়র্ন হেগেম, সন্ড্রে লাঙ্গাস, লিও স্কিরি অস্টিগার্ড ও হেনরিক ফালখেনার।
মিডফিল্ডার: মার্টিন ওডেগার্ড, সান্ডার বের্গে, ফ্রেডরিক অউরসনেস, প্যাট্রিক বের্গ, মর্টেন থরথবাই, থেলো আসগার্ড ও েক্রিস্টিয়ান থর্সটভেডট।
আক্রমণভাগ: আর্লিং হলান্ড, আলেক্সান্দার সোরলথ, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ, ইয়েন্স পেটার হাউগে ও আন্তোনিও নুসা।
প্রসঙ্গত, বাছাইপর্বে ৮ ম্যাচের সবকটিতে জিতে নিজেদের চতুর্থ বিশ্বকাপে খেলতে যাচ্ছে নরওয়ে। ১৭ জুন বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দেশটি। ২৩ জুন নিউ জার্সিতে তাদের প্রতিপক্ষ সেনেগাল, আর ২৬ জুন গ্রুপের শেষ ম্যাচে তারা খেলবে ফ্রান্সের বিপক্ষে।
/এসআইএন