×
Logo

খেলাধুলা

নয়্যার ফিরলেন, বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:৪৫ এএম

নয়্যার ফিরলেন, বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির

ফাইল ছবি

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জার্মানি। তবে দল ঘোষণার সবচেয়ে বড় চমক ম্যানুয়েল নয়্যারের প্রত্যাবর্তন।


৪০ বছর বয়সী এই গোলকিপার ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন। নয়্যারকে শুধু দলেই ফেরানো হয়নি, তাকে দলের এক নম্বর গোলকিপার হিসেবে ঘোষণাও দিয়েছেন কোচ জুলিয়ান নাগলসমান।


বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে জার্মানির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন নাগলসমান।


নয়্যার গত মাসেও জানিয়েছিলেন, জাতীয় দলের জার্সি গায়ে দেয়ার কোনো পরিকল্পনা নেই। কিন্তু মত বদলে তাকে বিশ্বকাপ স্কোয়াডে ফিরিয়ে এনেছেন দলের কোচ। ২০১৪ বিশ্বকাপজয়ী দলের একমাত্র খেলোয়াড় হিসেবে শুধু নয়্যারই থাকছেন এবারের আসরে।


আসন্ন বিশ্বকাপে জার্মানির আর্মব্যান্ড পরবেন জোশুয়া কিমিখ। সমালোচনা সত্ত্বেও উইঙ্গার লেরয় সানেকেও দলে ডাকা হয়েছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালা।


এছাড়া, আছেন ফ্লোরিয়ান ভার্টজ, কাই হাভার্টজ, পাসকাল গ্রস ও মালিক থিয়াও।


জার্মানির বিশ্বকাপ স্কোয়াড:


গোলকিপার: মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।


ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।


মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভার্টজ, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, জোশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।


ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।


/এএম

Logo