×
Logo

খেলাধুলা

বোর্নমাউথের সঙ্গে ম্যান সিটির ড্র, ২২ বছর পর ইপিএল শিরোপা গানারদের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:১৩ এএম

বোর্নমাউথের সঙ্গে ম্যান সিটির ড্র, ২২ বছর পর ইপিএল শিরোপা গানারদের

বোর্নমাউথের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। আর তাতেই ২২ বছর পর ইপিএলের শিরোপা জিতলো আর্সেনাল।

গানারদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকা সিটিজেনদের শিরোপা লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিলো না। কিন্তু টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকা বোর্নমাউথের বিপক্ষে মেলেনি সেই সমীকরণ। 

ম্যাচের ৩৯ মিনিটে, ইলি কোপির গোলে লিড স্বাগতিকদের। সমতায় ফিরতে মরিয়া ম্যানসিটি বেশ কিছু আক্রমণ সাজালেও আসেনি কাঙ্ক্ষিত গোল। ম্যাচের শেষ মুহূর্তে আর্লিং হল্যান্ডের গোলে সমতা আসলেও তা যথেষ্ট ছিলো না গার্দিওয়ালা শিষ্যদের জন্য। 

অবশেষে, পয়েন্ট হারিয়ে শিরোপা রেস থেকেই ছিটকে যায় সিটিজেনরা। বিপরীতে ১ ম্যাচ বাকি থাকতেই ২২ বছর পর শিরোপা উদযাপনে মাতে আর্সেনাল। ইপিএলে এটি গানারদের ১৪তম শিরোপা।

/এআই 

Logo