২২ বছর পর ইপিএলের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে আর্সেনাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:১৭ পিএম
২০০৩/০৪ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়েছিলো গানাররা। আর্সেন ওয়েঙ্গারের অধীনে সেই ঐতিহাসিক সিজনে পুরো ৩৮ ম্যাচের একটিও হারেনি দলটি। এই অসাধারণ অর্জনের কারণেই দলটি পেয়েছিল 'দ্য ইনভিন্সিবল' উপাধি। এছাড়াও সেই দলে ছিলেন ফরাসি ম্যাজিকম্যান থিয়েরি অঁরি, প্যাট্রিক ভিয়েরা- ক্যাম্পবেল-অ্যাশলি কোলের মতো তারকারা।
তবে, সেই কাপ পাওয়ার পর একে একে কেটে গেছে ২২টি বছর। চলে গেছেন আর্সেন ওয়েঙ্গার-অঁরি। এসেছে নিউ জেনারেশন। তারপরও শিরোপা ছুঁয়েও দেখতে পারেনি দলটি। এমনকি জার্মান মিডফিল্ড ম্যাজিশিয়ান ওজিলও এনে দিয়ে পারেননি। এরমধ্যে দলটি পেয়েছে নানান 'ট্যাগ'। যেমন: আর্সেনাল অসাধারণ ফুটবল খেলেও শেষমেষ পয়েন্ট টেবিলে ৪'ই থাকবে।
এরপর অধরা সেই শিরোপা পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে গানার বস হয়ে আসলেন মিকেল আর্তেতা। তার অধীনে দলটি বেশ ভালো করেছে এবং চমৎকার ফুটবল উপহার দিয়েছে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে, গত মৌসুমে, ডেকলান রাইস ঝড়ে উড়ে যায় 'কিংস অব ইউরোপ' খ্যাত রিয়াল মাদ্রিদ। এমনকি, ইপিএলে দুর্দান্ত খেলেও গুরু পেপের ট্যাকটিকসে হেরে যান আর্তেতা।
অবশেষে ২০২৬ মৌসুম। লিগে হাতে আছে একটি ম্যাচ। প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। ডেসটিনেশন—সেলহার্স্ট পার্ক। যদি সেই ম্যাচে জিতে যায়, তাহলে গানাররা চ্যাম্পিয়ন।
তবে, আজ রাতেও চ্যাম্পিয়নের স্বাদ পেতে পারে আর্সেনাল। আজ বোর্নমাউথের মাঠে তাদের বিপক্ষেই মাঠে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে সিটি পয়েন্ট হারালেই শেষ ম্যাচ পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না গানারদের। মাঠে না নেমেই শিরোপা–উৎসবে মাতবে আর্সেনাল ভক্তরা।
/এআই