বাবরকে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০১:৩৩ পিএম
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে তখন খেলা হয়েছে ৩৫ ওভার; দুই উইকেটে রান ১৩৩। বল করতে এলেন স্পিনার তাইজুল ইসলাম। লেগ দিয়ে বের হয়ে যাওয়া একটা বল খেলতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বাবর। এতে ম্যাচের নিয়ন্ত্রণও চলে এলো টাইগারদের হাতে।
মঙ্গলবার (১৯ মে) ম্যাচের চতুর্থ দিন সকাল থেকেই বেশ দেখে-শুনে খেলছিলেন ক্যাপ্টেন শান মাসুদ আর বাবর আজম। শান মাসুদ তুলে নেন ক্যারিয়ারের ১৪তম ফিফটি। বাবর তুলনামূলক দ্রুত গতিতে রান তুলে ৫২ বলে ৪৭ করে আউট হন। এতে ভাঙে দু'জনের ৯২ রানের বিপজ্জনক জুটি।
এরআগে ওপেনার আজান আওয়াইসকে ২১ রানে ফেরান মেহেদী মিরাজ। আরেক ওপেনার আবদুল্লাহ ফজলের উইকেট নেন পেসার নাহিদ রানা।
জয়ের জন্য পাকিস্তানকে আরও অনেক দূর যেতে হবে। বিপরীতে বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।
প্রথম টেস্টে মিরপুরে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।
/এএ