বিশ্বকাপের আগে ইয়ামালকে নিয়ে স্বস্তির খবর পেল স্পেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:১০ পিএম
বিশ্বকাপের আগে লামিন ইয়ামালকে নিয়ে স্বস্তির খবর পেল স্পেন। বেশ ভালোভাবে সুস্থ হয়ে উঠছেন হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে থাকা লামিনে ইয়ামাল।
বিশ্বকাপ খুব কাছেই। এমন সময়ে লামিন ইয়ামালের ইনজুরিতে দলের কোচ দে লা ফুয়েন্তে ও স্পেনের সমর্থকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল। তবে বেশ ভালোভাবে সুস্থ হয়ে উঠছেন ইয়ামাল। আশা করা হচ্ছে, বিশ্বকাপে খেলার জন্য সম্পূর্ণ ফিট থাকবেন তিনি।
শুরুতে ধারণা করা হয়েছিল, ইয়ামালকে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। কিন্তু তিনি ধারণার চেয়েও দ্রুত সেরে উঠছেন। মেডিক্যাল টিমের বিশ্বাস, কোনো ধরনের জটিলতা ছাড়াই বিশ্বকাপে খেলতে পারবেন এই ফরোয়ার্ড।
একটা সময় মনে হয়েছিল, গ্রুপ পর্বের শুরুতে ইয়ামালকে নাও পাওয়া যেতে পারে। তবে বর্তমান পরিস্থিতি বলছে, আগামী ১৫ জুন কেপভার্দের বিপক্ষে বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচেই তাকে দলে পাওয়া যেতে পারে।
/এএম