×
Logo

খেলাধুলা

আইপিএল ফাইনাল ও আইসিসির বোর্ড সভা

আমন্ত্রণ পেলেও ভারতে যাচ্ছেন না মহসিন নাকভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:৫৮ পিএম

আমন্ত্রণ পেলেও ভারতে যাচ্ছেন না মহসিন নাকভি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর ফাইনালে অংশ নেওয়ার আমন্ত্রণ পেলেও তাতে যোগ দিচ্ছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। স্পোর্টস্টারসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এই দুটি গুরুত্বপূর্ণ আয়োজনই চলতি মাসের শেষদিকে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিওটিসি) ভবিষ্যৎ নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে আইসিসি একাধিক বৈঠকের আয়োজন করছে। এর মধ্যে রয়েছে চিফ এক্সিকিউটিভস কমিটি (সিইসি) সভা এবং বোর্ড সভা।

আগামী ২১ মে ভার্চুয়ালি সিইসি সভা অনুষ্ঠিত হবে। আর ৩০ ও ৩১ মে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে আইসিসি বোর্ড সভা। একই দিনে, অর্থাৎ ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৬-এর ফাইনাল ম্যাচ।

সাধারণ নিয়ম অনুযায়ী, মহসিন নাকভির সরাসরি উপস্থিত থাকার কথা থাকলেও ভারত-পাকিস্তানের রাজনৈতিক ও ক্রীড়া সম্পর্কের টানাপোড়ন তার সফর নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা তৈরি করে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইসিসির সভায় সরাসরি হাজির না হলেও ভার্চুয়ালি যুক্ত হবেন মহসিন নাকভি।

/এওয়াইএ/এমএন

Logo