×
Logo

খেলাধুলা

বাবরের ব্যাটে ভর করেই এগোচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:৩২ পিএম

বাবরের ব্যাটে ভর করেই এগোচ্ছে পাকিস্তান

সিলেট টেস্টে দিনের প্রথম সেশনে দুই ওপেনার আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজলকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ২১ রান করে মিরাজের শিকার হন পাক অধিনায়ক শন মাসুদ। সৌদ শাকিলও টিকতে পারেনি বেশিক্ষণ।

এরপর থেকে পাকিস্তানের হয়ে লড়ে যাচ্ছেন বাবর আজম, সঙ্গী হয়েছেন সালমান আগা। বাবর ৫৮ বল খেলে ৩৭ ও সালমান ১৫ বলে ৬ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ রান করে। লিটন দাস করেন সর্বোচ্চ ১২৬ রান।  দিনের শেষদিকে পাকিস্তান ৬ ওভারে উইকেটশূন্য থেকে ২১ রান নেয়। 

/এসআইএন

Logo