সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের ১ম ইনিংসে ২৭৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। অপরদিকে নিজেদের ১ম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৯৬ রান।
সিলেটে ২৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। দিনটা শুরু হয় দুই ওপেনার আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজলের ব্যাটে। শুরুতেই ফজলকে ফিরিয়ে পাকিস্তান শিবিরে আঘাত হানেন শরিফুল। এই ওপেনারের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। আরেক ওপেনার আযানকে ফেরান তাসকিন আহমেদ। ইনিংস লম্বা হয়নি শান মাসুদের।
২১ রান করে মিরাজের শিকার হন পাক অধিনায়ক। এরপর ফেরান সৌদ শাকিলকেও। এর আগে প্রথম দিনে লিটনের ১২৬ রানের উপর ভর করে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।
/এসআইএন