×
Logo

খেলাধুলা

জিম্বাবুয়ের ঘরোয়া ওয়ানডে ম্যাচে ৭৯৪ রানে জয়ের রেকর্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৩:৩৬ পিএম

জিম্বাবুয়ের ঘরোয়া ওয়ানডে ম্যাচে ৭৯৪ রানে জয়ের রেকর্ড

ছবি: এআই জেনারেটেড

জিম্বাবুয়ের একটি ঘরোয়া ওয়ানডে ম্যাচ বিশাল রেকর্ডের সাক্ষী হয়েছে। এতে ৭৯৪ রানের জয় পেয়েছে স্কর্পিয়ন্স। নির্ধারিত ৫০ ওভারে স্কর্পিয়ন্স ক্রিকেট ক্লাব তোলে ৮২২ রান। জবাবে প্রতিপক্ষ মেথেন লায়ন্স মাত্র ২৮ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংস ডিক্লেয়ার করে।

দেশটির ফার্স্ট লিগ ক্রিকেটের এই ম্যাচে একই ইনিংসে ৩ জন সেঞ্চুরি করেছেন। ২৩টি বাউন্ডারি এবং ১৩টি ওভার বাউন্ডারিতে মাত্র ৭৫ বলে ২০৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন উইনফেড মাতেনডে। ৫০টি বাউন্ডারি এবং ৭টি চারে তাকুন্দা মাডেম্বো করেছেন ১৪৩ বলে ৩০২ রান।

সেঞ্চুরি করেছেন গ্যাব্রিয়েল জায়াও। জবাবে স্কর্পিয়ন্সের প্রতিপক্ষ মেথেন লায়ন্স মাত্র ২৮ রানে ৭ উইকেট খোয়ায়। সেখানেই ইনিংস ডিক্লেয়ার করে তারা।

ফলে ৭৯৪ রানের বিরাট ব্যবধানে জেতে স্কর্পিয়ন্স। যদিও এই ম্যাচ আইসিসির লিস্ট 'এ' ম্যাচের আওতাভুক্ত না।

/এমএইচআর

Logo