ছাব্বিশ বিশ্বকাপে খরচ হচ্ছে কত? গত তিন দশকের বিভিন্ন আসরে ব্যয় হয় যত অর্থ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:৫২ পিএম
মাঠের লড়াই ছাপিয়ে ফিফা বিশ্বকাপ এখন বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক মেগা ইভেন্ট। তিন দশক আগে যুক্তরাষ্ট্রের আসরে যে খরচ ছিল মাত্র আধা বিলিয়ন ডলার, আগামী মে-তে শুরু হতে যাওয়া চাব্বিশের আসরে তা ছাড়িয়ে যাচ্ছে ১৩ বিলিয়ন।
তবে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের চেয়েও কম খরচ হবে এবারের আসরে। কিন্তু ব্যয়ের সব রেকর্ড ভেঙে গতে বিশ্বকাপে কাতার খরচ করেছে ২২০ বিলিয়ন ডলার। গেল তিন দশকে বিশ্বকাপ আয়োজনে ব্যয়ের তুলনামূলক চিত্র তুলে ধরা হলো—
ছব্বিশ বিশ্বকাপ:
তিন দশক আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র যখন বিশ্বকাপের আয়োজক হয়, সেই সময় খরচ হয়েছিল অর্ধ বিলিয়ন ডলার। মূলত আধুনিক পরিকাঠামো আগে থেকেই তৈরি থাকায় ব্যয় হয়নি বেশি অর্থ।
৩২ বছর পর যখন আরও একবার আয়োজক দেশের নাম যুক্তরাষ্ট্র, তখন বিশ্বকাপ আয়োজনে সম্ভাব্য খরচ ধরা হয়েছে ১৩.৯ বিলিয়ন ডলার। অর্থাৎ ৩ দশকে খরচ বেড়েছে প্রায় ১৩.৪ বিলিয়ন ডলার। অবশ্য দেশটির সঙ্গী তালিকায় আছে কানাডা ও মেক্সিকোর নাম।
বাইশে কাতারে ফুটবল মহাযজ্ঞ:
ব্যয়ের তালিকায় সবাইকে ছাড়িয়ে কাতার। ২০২২ বিশ্বকাপ আয়োজকদের ব্যয় হয়েছিল ২২০ বিলিয়ন ডলার। যা চলতি বিশ্বকাপের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি। যার বেশিরভাগ ব্যয় হয়েছিল স্টেডিয়াম তৈরি, নতুন শহর নির্মাণ, অবকাঠামো নির্মাণ ও মেট্রো বা পরিবহন ব্যবস্থায়।
২০১৮-এ রাশিয়ায় প্রথম বিশ্বকাপ:
২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়া ব্যয় করেছিলো ১১.৬ বিলিয়ন ডলার। যা ছিল দেশটির প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হওয়া। বাজেটের বড় অংশ ব্যয় হয় স্টেডিয়ামের আধুনিকায়নে।
ব্রাজিলের মাঠে ২০১৪-এর বিশ্বকাপ:
ব্যয়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিলের নাম। ২০১৪ বিশ্বকাপ আয়োজনে দেশটির খরচ হয়েছিল ১৫ বিলিয়ন ডলার। যার অধিকাংশ অর্থ ব্যয় হয়েছিল স্টেডিয়াম ও অবকাঠামো সংস্কারে। যার প্রতিবাদে নানা সময়ে বিক্ষোভ হয়েছিল দেশটির বিভিন্ন শহরে।
এছাড়া, তারও আগে ২০১ সালে আফ্রিকা মহাদেশে বিশ্বকাপের প্রথম আসর বসে। ওই আসরে দক্ষিণ আফ্রিকা ব্যয় করেছিল ৩.৬ বিলিয়ন ডলার। যার মূল খাত ছিল নতুন স্টেডিয়াম নির্মাণ।
২০০২ সালে এশিয়ার জাপান-কোরিয়া ৭ বিলিয়ন ডলার খরচ করে হৈ চৈ ফেলে দিয়েছিল জাপান ও কোরিয়া বিশ্বকাপ। তার পরের আসরেই ২০০৬ সালে জার্মানি ব্যয় করে এর অর্ধেক অর্থাৎ ৩.৬ বিলিয়ন ডলার।
১৯৯৮ বিশ্বকাপের আয়োজক ফ্রান্স ব্যয় করেছিল ২.৩ বিলিয়ন ডলার। পর্যাপ্ত অবকাঠামো আগে থেকে থাকায় খরচ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এটি ১৯৯৪ সালের তুলনায় ছিল প্রায় ৫ গুণ বেশি।
এদিকে, নতুন ফরম্যাটের আসন্ন বিশ্বকাপে বাড়ছে দল, ম্যাচ ও ভেন্যুর সংখ্যা। সে হিসেবে আয়োজন বাবদ ১৩.৯ বিলিয়ন ডলার বাজেট ধরা হলেও শেষ পর্যন্ত তা বাড়ার সম্ভাবনাই বেশি। তাই তো বলতেই হয় এই মেগা আসর এখন বিলিয়ন ডলারের এক বিশাল বৈশ্বিক অর্থনৈতিক বাজার।
/এমএন