×
Logo

খেলাধুলা

নতুন কোচের জন্য আরও অপেক্ষা, ১১ থেকে নেমে সংক্ষিপ্ত তালিকায় এখন ছয় নাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:১৬ এএম

নতুন কোচের জন্য আরও অপেক্ষা, ১১ থেকে নেমে সংক্ষিপ্ত তালিকায় এখন ছয় নাম

রোববারেও জানা গেলো না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের নাম। যদিও দুই দিন আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছিলেন, কোচ কে হচ্ছেন কোচ তা চূড়ান্ত হবে রোববার।

রাজধানীর ফর্টিস ডাউনটাউন রিসোর্টে রোববার সন্ধ্যার পর বাফুফের জাতীয় দল কমিটির সভা-ও হয়েছে। এতে নতুন কোচ নিয়োগের বিষয়ে আলোচনা হলেও বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো কোচের নাম ঘোষণা করা হয়নি।

প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে তাবিথ আউয়াল জানালেন, ১৫ মে'র মধ্যে জানানো হবে হামজা-শমিতদের হেড কোচের নাম।

তবে যমুনা টেলিভিশন নিশ্চিত হয়েছে, বৈঠকে হেড কোচের শর্ট লিস্ট ১১ থেকে কমিয়ে ৬ জনের করেছে বাফুফে। যেখানে আছে ক্রিস কোলম্যান, অ্যান্টাইন হে ও টনি কনসেইসাওয়ের মতো বড় নাম। আর তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে ওয়েলস কোচ ক্রিস কোলম্যান।

/এমএন

Logo