মিরপুর টেস্ট
লাঞ্চের আগে মিরাজ-তাসকিনের জোড়া আঘাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:৩৭ পিএম
মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে সফরকারীদের সংগ্রহ ৭২ রান। তবে স্কোরবোর্ডে এই রান যোগ করতে গিয়ে তারা হারিয়েছে টপ অর্ডারের ৪ ব্যাটারকে। ২টি করে উইকেট তুলে নিয়েছেন মেহেদী মিরাজ ও তাসকিন আহমেদ। তৃতীয় বাংলাদেশি পেসার হিসেবে ৫০তম উইকেটের দেখা পান তাসকিন।
রোববার (১০ মে) শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আগের দিনের ১৭৯ রানে ১ উইকেট নিয়ে ব্যাট শুরু করে পাকিস্তান।
মাশরাফী মোর্ত্তজা ও শাহাদাত হোসেনের পর বাংলাদেশের তৃতীয় পেসার হিসেবে উইকেটের 'হাফ সেঞ্চুরি' তুলে নেয়ার সেশনে তাসকিন বিদায় করেন ওপেনার আজান আওয়াইশ ও শান মাসুদকে। শতকের দেখা পাওয়া আজান শান্তর তালুবন্দী হয়ে সাজঘরের পথ ধরেন। শান মাসুদ ক্যাচ তুলে দেন সাদমানের হাতে।
এই সেশনে জোড়া উইকেটের দেখা পেয়েছেন মেহেদী মিরাজও। সৌদ শাকিল ও আব্দুল্লাহ ফজলকে বিদায় করেন এ স্পিনার।
ক্রিজে রয়েছেন সালমান আঘা ও মোহাম্মদ রিজওয়ান
/এমএইচআর