নটিংহ্যামকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে অ্যাস্টন ভিলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১২:৪১ পিএম
প্রথম লেগের হারের ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে অ্যাস্টন ভিলা। সেমিফাইনালের দ্বিতীয় লেগে নটিংহ্যাম ফরেস্টকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করেছে উনাই এমেরির শিষ্যরা।
বৃহস্পতিবার (৭ মে) রাতে বার্মিংহামের ভিলা পার্কে ফাইনালে ওঠার লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিকরা। ম্যাচের ৩৬ মিনিটে ওলি ওয়াটকিন্সের দুর্দান্ত গোলে ডেডলক ভাঙে অ্যাস্টন ভিলা। প্রথমার্ধে ১-০ গোলের লিড নেয় তারা।
দ্বিতীয়ার্ধে যেন আরও ভয়ংকর হয়ে ওঠে ভিলা। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমিলিয়ানো বুয়েনদিয়া। এরপরই রক্ষণের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নটিংহ্যাম। ৭৭ মিনিটে জন ম্যাকগিন স্কোরলাইন ৩-০ করেন। এর মাত্র ৩ মিনিট পর ম্যাকগিন আবারও গোলের দেখা পেলে স্কোর ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
সেমিফাইনালের প্রথম লেগে নটিংহ্যামের মাঠে ১-০ গোলে হেরে পিছিয়ে ছিল অ্যাস্টন ভিলা। তবে ঘরের মাঠে দুই লিগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে শিরোপার মঞ্চে পা রাখল তারা। ম্যাচের বাকি সময়ে নটিংহ্যাম চেষ্টা করেও গোলের দেখা পায়নি।
/এএ