×
Logo

খেলাধুলা

মিনাবে মার্কিন হামলায় নিহত শিশুদের ফুল দিয়ে স্মরণ ইরান ভলিবল দলের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৬:১২ পিএম

মিনাবে মার্কিন হামলায় নিহত শিশুদের ফুল দিয়ে স্মরণ ইরান ভলিবল দলের

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন হামলায়  নিহত হয় ১৬৮ শিশু, শিক্ষক ও স্টাফ। তাদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালো দেশটির ভলিবল টিম। 

শনিবার (২ মে) দলটির খেলোয়াড়রা নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল অর্পণ করেন। 

ভলিবল দলের এই উদ্যোগকে নিহত শিশুদের স্মরণে একটি মানবিক শ্রদ্ধাঞ্জলি হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

এর আগে, গত মাসের ২৭ এপ্রিল, রাশিয়া সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাকে বহন করা বিমান মেরাজে লেখা একটি বার্তা বিশেষভাবে আলোচনায় এসেছে। কারণ, যুদ্ধ শুরুর দিন, অর্থাৎ, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন হামলায় নিহত ১৬৮ শিশুদের স্মরণে বিমানে লেখা 'মিনাব ১৬৮'।

মূলত, গত ২৮ ফেব্রুয়ারি, ইরানের দক্ষিণে মিনাব শহরের শাজারাহ তাইয়েবাহ প্রাথমিক বিদ্যালয় ভবনে হামলাটি ছিল মার্কিন সামরিক বাহিনীর একটি নিশানাগত (টার্গেটিং) ভুল। 

বিদ্যালয় ভবনের পাশেই অবস্থিত একটি ইরানি ঘাঁটিতে হামলার সময় এ ঘটনা ঘটে। বিদ্যালয় ভবনটি আগে ওই ঘাঁটিরই অংশ ছিল। তবে, যুক্তরাষ্ট্রের এক ভুলে স্কুলে অবস্থানরত ১৬৮ শিক্ষার্থী, স্কুলের শিক্ষক এবং স্টাফ নিহত হয়। 

প্রাথমিকভাবে, হামলার দায় স্বীকার না করলেও মার্কিন সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা জানান, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির দেওয়া পুরোনো তথ্য ব্যবহার করে হামলার স্থান নির্ধারণ করেছিলেন। 

শিশুদের দিয়ে পরিপূর্ণ একটি স্কুলে হামলার এই ঘটনা নিশ্চিতভাবে সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ সামরিক ভুল হিসেবে নথিবদ্ধ হয়েছে।

/এআই 


 

Logo