×
Logo

খেলাধুলা

কক্সবাজারে চলছে 'কক্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০২৬'

কক্সবাজার করেসপনডেন্ট

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:০৬ পিএম

কক্সবাজারে চলছে 'কক্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০২৬'

কক্সবাজারে চলছে দিনব্যাপী 'কক্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০২৬' (সিজন-১)-এর প্রীতি ফুটবল ম্যাচ। এতে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ নেন। এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যমুনা টেলিভিশন। 

শুক্রবার (১ মে) তাওয়াক্কুল স্পোর্টস কমিউনিটির উদ্যোগে শহরের টেকপাড়ায় রিভার ফ্রন্ট টার্ফে সকালে খেলার উদ্বোধন করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি প্রলয় চিসিম।   

আয়োজকরা জানিয়েছে, এই অঞ্চলে কর্মরত বিভিন্ন সংস্থার মধ্যে ক্রীড়াশৈলী, পেশাদার নেটওয়ার্কিং এবং সুস্থতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগটি নেওয়া হয়েছে।

এটির মাধ্যমে এমন একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি হবে, যেখানে পেশাদাররা কর্মক্ষেত্রের বাইরে প্রতিযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত হতে পারবেন।

চ্যাম্পিয়নশিপের এই সিজনে মোট ৬টি দল অংশগ্রহণ করে। মোট ১৮ টি ম্যাচের মাধ্যমে এই খেলা শেষে রাতে চ্যাম্পিয়ন দলের মাঝে টুর্নামেন্ট তুলে দেওয়া হবে।

/এনএ 

Logo