পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে আজ মাঠে নামছে হায়দরাবাদ ও ইসলামাবাদ। ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলের এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এছাড়া ক্রিকেটে আইপিএল এবং ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আজ।
একনজরে আজকের খেলার সূচি:
ক্রিকেট
পিএসএল (এলিমিনেটর ২): হায়দরাবাদ বনাম ইসলামাবাদ, রাত ৮টা; সরাসরি টি স্পোর্টস।
আইপিএল: রাজস্থান বনাম দিল্লি, রাত ৮টা; সরাসরি স্টার স্পোর্টস ১ ও ২।
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ: লিডস বনাম বার্নলি, রাত ১টা; সরাসরি স্টার স্পোর্টস সিলেক্ট ১।
/এএ