×
Logo

খেলাধুলা

ফিফা বিশ্বকাপ ২০২৬

মাঠের লড়াই শুরুর আগেই ফুটবল মহাযজ্ঞে রাজনীতির উত্তাপ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

মাঠের লড়াই শুরুর আগেই ফুটবল মহাযজ্ঞে রাজনীতির উত্তাপ

৪৮ দল, ৩ দেশ আর আকাশছোঁয়া বিতর্ক। মাঠের লড়াই শুরুর আগেই ফুটবলের মহাযজ্ঞে রাজনীতির উত্তাপ। ইরান-যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধ আর ভিসা জটিলতায় যখন নাজেহাল বিশ্ব ফুটবল, তখন ইনফান্তিনোর বাজি রেকর্ড ১৩ বিলিয়ন ডলার। বড় খরচ নাকি দেউলিয়া হওয়ার শঙ্কা? কার্ডের নতুন নিয়ম আর লজিস্টিকসের অগ্নিপরীক্ষায় কি পারবে ২০২৬ বিশ্বকাপ ইতিহাসের সেরা হতে? ২৯ এপ্রিল ভ্যাঙ্কুভার কংগ্রেসের দিকে তাকিয়ে এখন গোটা বিশ্ব।

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র মাস দেড়েক। ৪৮ দল নিয়ে ফুটবলের মহাজজ্ঞ কিক অফের অপেক্ষায় তিন আয়োজক দেশ। কিন্তু এই বিশাল আয়োজন কি দেশগুলোকে দেওলিয়া করে দিবে? কারণ উত্তর আমেরিকা জুড়ে দীর্ঘ ভ্রমণ আর ভিন্ন ট্যাক্স নিয়মে নাজেহাল হওয়ার ভয়ে কাঁপছে ইউরোপীয় দেশগুলো।

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ তাই দুশ্চিন্তাটাও আকাশ ছোঁয়া। বেশ কিছু ইউরোপিয় অ্যাসোসিয়েশনের উদ্বেগের কথা জানিয়েছেন ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। তাদের সাফ কথা শেষ ধাপ পর্যন্ত না পৌঁছালে লাভের মুখ দেখবে না অংশগ্রহণকারী দেশগুলো।

তবে ফিফা খেলছে বড় চাল। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর তুরুপের তাস রেকর্ড প্রাইজমানি। ১৩ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যে ফিফা বলছে বড় খরচ মানেই বড় ধামাকা। এটা কি শুধুই উন্নয়নের বার্তা, নাকি অসন্তোষ চাপা দেওয়ার মানি গেম।

মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গেছে রাজনৈতিক ড্রামা। যুক্তরাষ্ট্রে খেলার নিরাপত্তা নিয়ে শঙ্কিত তেহরান। ভেন্যু পরিবর্তনের দাবি তুলেছিল ইরান। কিন্তু ফিফার সাফ জবাব নো চান্স। ইনফান্তিনোর বার্তা পরিষ্কার ফুটবল দিয়েই জয় করতে হবে রাজনৈতিক বিভেদ।

বিতর্ক আরও উসকে দিয়েছে ভিসা জটিলতা। ফিলিস্তিনি ফুটবল কর্তাদের কানাডায় প্রবেশে বাঁধার সম্মুখীন হওয়া, ইরানের প্রতিনিধিদের ভিসা সমস্যা সব মিলিয়ে মাঠের বাইরের উত্তাপ যেন হার মানাচ্ছে জুন মাসের গরমকেও। কানাডা-আমেরিকার ভিসা নীতি কি তবে ফুটবলের পথে দেয়াল হয়ে দাঁড়াবে?

এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে লজস্টিক ব্যবস্থাপনা। তিনটি দেশ, একাধিক টাইম জোন এবং বিশাল দূরত্বে আয়োজিত এই টুর্নামেন্ট খেলোয়াড়, সমর্থক, সম্প্রচারক এবং আয়োজকদের এমনভাবে পরীক্ষা করবে যা আগের কোনো বিশ্বকাপে দেখা যায়নির

মাঠে এবার কার্ড নিয়ে মহানাটক। ২০২৬ বিশ্বকাপে হলুদ কার্ডের দায় থেকে মুক্তি পাচ্ছেন ফুটবলাররা। গ্রুপ পর্ব আর কোয়ার্টার ফাইনালের পরেই সব কার্ড হবে ভ্যানিশ। তবে প্রতিবাদের নামে মুখ ঢাকলে বা মাঠ ছাড়লে এবার দেখতে হবে সরাসরি লাল কার্ড।

সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে এক অগ্নিপরীক্ষা। ফিফা কি পারবে সব বিতর্ক সামলে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল উৎসব উপহার দিতে? ভ্যাঙ্কুভার কংগ্রেসের লক্ষ্য ১১ জুনের কিক অফের আগে শেষ মুহূর্তের সমস্যাগুলো সমাধান করা। ভ্যাঙ্কুভার কংগ্রেসের দিকে তাকিয়ে এখন গোটা বিশ্ব।

/এমএইচআর

Logo