×
Logo

খেলাধুলা

এফএ কাপ

এনজোর গোলে ফাইনালে চেলসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ এএম

এনজোর গোলে ফাইনালে চেলসি

প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতার ধাক্কা সামলে এবার এফএ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে চেলসি। রোববার (২৬ এপ্রিল) ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় লন্ডনের ক্লাবটি।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেলসি। এর ফলও পেয়ে যায় প্রথমার্ধেই। ২৩তম মিনিটে ডান প্রান্ত দিয়ে দারুণ এক ক্রস দেন পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো। সেই বল নিখুঁত হেডে জালে জড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ। শেষ পর্যন্ত সেটিই হয়ে ওঠে ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোল।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লিডস ইউনাইটেড। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় লিডসের ফরোয়ার্ডরা।

১৯৮৭ সালের পর প্রথমবার সেমিফাইনালে উঠেও সুযোগ কাজে লাগাতে পারেনি লিডস। ম্যাচের ১৫ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ব্রেন্ডেন অ্যারনসন। দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও চেলসির রক্ষণভাগ ও গোলরক্ষক রবার্ট সানচেজকে পরাস্ত করতে পারেনি।

ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লেও চেলসি মাথা ঠান্ডা রেখে জয় নিশ্চিত করে।

আগামী ১৬ মে এফএ কাপের মেগা ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি। ২০১৮ সালের পর এটিই ব্লুজ'দের সামনে এই টুর্নামেন্টের শিরোপা জেতার সেরা সুযোগ।

/এমএইচআর

Logo