×
Logo

সোশ্যাল মিডিয়া

৩০ মিলিয়ন মানুষের আস্থায় যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

৩০ মিলিয়ন মানুষের আস্থায় যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেল

ইউটিউবে যমুনা টেলিভিশনের অফিসিয়াল চ্যানেল এখন ৩০ মিলিয়ন মানুষের আস্থার জায়গা।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিতে ৩ কোটি গ্রাহকের (সাবস্ক্রাইবার) মাইলফলক অর্জন করে যমুনা টেলিভিশন।

২০১৭ সালের ১১ ডিসেম্বর যাত্রা শুরু করে যমুনা টিভি (Jamuna TV) নামের ইউটিউব চ্যানেলটি। বস্তুনিষ্ঠ ও বৈচিত্র্যময় কন্টেন্টের মাধ্যমে দ্রুততম সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করে এটি। যাত্রার ৮ মাসের মাথায় স্পর্শ করে ১ লাখের মাইলফলক।

পরের বছরই সেটি দশগুণ বৃদ্ধি পায়, ২০১৯ সালের ৩০ মে ১০ লাখ বা মিলিয়ন ক্লাবে প্রবেশ করে যমুনা টেলিভিশন। এরপরের গল্প শুধুই এগিয়ে যাওয়ার। মিলিয়ন এককের বাম পাশের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। দর্শকের আস্থা ও ভালোবাসাও বাড়তে থাকে সমানুপাতিক হারে।

২০২২ সালের ৪ মার্চ কোটি সাবস্ক্রাইবারের এলিট ক্লাবে পৌঁছে যমুনার ইউটিউব চ্যানেল। ঠিক আড়াই বছরের মাথায় ২০২৪ সালের ৪ ডিসেম্বর আড়াই কোটি সাবস্ক্রাইবারের ক্লাবে প্রবেশ করে চ্যানেলটি।

/এএম

Logo