×
Logo

আন্তর্জাতিক

ইস্টার সানডে উদযাপনে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪০ এএম

ইস্টার সানডে উদযাপনে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনের সাথে ২ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই ঘোষণা আসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে। এক বিবৃতিতে যা নিশ্চিত করে ক্রেমলিন।

এতে জানানো হয়, অর্থোডক্স ইস্টার উপলক্ষে শনিবার বিকেল থেকে রোববার সূর্যাস্ত পর্যন্ত অব্যাহত থাকবে যুদ্ধবিরতি। ঘোষণা অনুযায়ী সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ।

তবে এসময় ইউক্রেন থেকে কোনো উসকানিমূলক পদক্ষেপ নেওয়া হলে, তার যথাযোগ্য জবাব দেওয়া হবে— এমন হুঁশিয়ারিও দেওয়া হয় বিবৃতিতে।

এদিকে যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত মেনে চলবে ইউক্রেনও। এক পোস্টে এমন নিশ্চয়তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

/এমএইচআর


Logo