আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহড়া দিলো রাশিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১১:২৬ এএম
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাইবেরিয়ায় এই মহড়া চালিয়েছে দেশটির কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী। এ সময় শত্রুর চোখ ফাঁকি দিতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র 'ইয়ার্স' গোপন করার প্রশিক্ষণ নেয় রুশ সেনারা। পাশাপাশি, বিমান হামলা প্রতিহতের মহড়াও চালানো হয়েছে।
ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমাদের সাথে উত্তেজনার মধ্যে নিয়মিতই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে মস্কো।
/এএম