×
Logo

আন্তর্জাতিক

ভারত যেকোন দেশ থেকে তেল কিনতে পারে: রুশ মুখপাত্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম

ভারত যেকোন দেশ থেকে তেল কিনতে পারে: রুশ মুখপাত্র

রাশিয়া থেকে ভারত তেল কিনবে না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির দুইদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। ভারত বিশ্বের যেকোনো জায়গা থেকে তেল কিনতে পারে বলে মনে করে দেশটি। খবর, হিন্দুস্তান টাইমসের। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যমটি। 

রুশ মুখপাত্র দিমিত্রি পেসকসভের বরাত দিয়ে এতে বলা হয়, একমাত্র রাশিয়াই ভারতে জ্বালানি রফতানি করে না। ভারত অন্যান্য দেশ থেকে জ্বালানি আমদানি করে। এটি নতুন কোন বিষয় নয়। 

মূলত, ভারত রাশিয়া থেকে জ্বালানি কিনবে না— ট্রাম্পের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে করা এক প্রশ্নের জবাবে এ কথা জানান পেসকভ। বলেন, দিল্লির তরফ থেকে এমন কোন কথা মস্কোকে জানানো হয় নি।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের মাঝামাঝিতেই ভারতের জন্য নতুন বাণিজ্য চুক্তি এবং শুল্ক কমানোর কথা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

/এনএ/এমএইচআর

Logo