×
Logo

রাজনীতি

শরিকদের অবদান স্মরণ করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:৪২ পিএম

শরিকদের অবদান স্মরণ করলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের সময় যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর অবদানের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

দলগুলোর নেতাদের সঙ্গে সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন সরকারপ্রধান। তখন তাদের অবদানের কথা স্মরণ করার কথা জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকার গঠনের পর প্রথমবারের মতো শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ছিল। এতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর দেড় শতাধিক নেতা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর বিএনপি মহাসচিব গণমাধ্যমকে বলেছেন, ধ্বংসস্তূপ থেকে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার এবং ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবে।

আসন্ন স্থানীয় নির্বাচনে একা নাকি জোটগতভাবে নির্বাচনে যাচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি, সেই বিষয়ে মির্জা ফখরুল বললেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পারস্পরিক আলোচনার ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত নেবে বিএনপি।

/এমএন

Logo