জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে সারজিসকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব।
এক বিবৃতিতে সাহাদাত হোসেন সাকিব তার ভাইয়ের সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন।
/এএম