মনিরা শারমিনের প্রার্থিতা ফিরেনি, বিএনপির ২ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ খারিজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাতে মনোনয়নপত্র বাতিলই থাকছে এনসিপির এই নেত্রীর।
সোমবার (২৭ এপ্রিল) সকালে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে এই সিদ্ধান্ত জানায় ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অন্যান্য কমিশনাররাও।
মনিরা শারমিন অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দলের অনেকের মনোনয়নে বেশকিছু জটিলতা থাকার পরও বৈধ ঘোষণা করা হয়েছে। বৈষম্যমূলক আইনের ভুক্তভোগী তিনি। ইসির রায়ের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা জানান তিনি।
এদিকে, বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ খারিজ করেছে ইসি। আরেক প্রার্থী মাধবী মারমার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে অভিযোগটিও খারিজ হয়।
/এমএন