সামরিক বহর ও মিসাইল প্রদর্শন করে ইরানে গণবিবাহ আয়োজন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:৫৫ এএম
১ / ১
একদিকে চলছে যুদ্ধবিরতি। অন্যদিকে, রাজধানী তেহরানে এক হাজার দম্পতির জন্য গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছে দেশটির সরকার। মঙ্গলবার (১৯ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ঐতিহ্যবাহী বিয়ের আনুষ্ঠানিকতার পাশাপাশি এতে দেশাত্মবোধক নানা প্রতীক ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ছিল জাতীয় পতাকা, বিভিন্ন প্রতিকৃতি এবং বিলাসবহুল লিমজিনের পরিবর্তে সামরিক যানবাহন।
অনুষ্ঠানের অন্যতম ভেন্যু ইমাম হোসেন স্কয়ারে ১১০টি দম্পতির বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে সামরিক যানগুলো ফুল ও রঙিন বেলুন দিয়ে সাজিয়ে বিয়ের গাড়ি হিসেবে ব্যবহার করা হয়।
নবদম্পতির পেছনে প্রদর্শন করা হচ্ছে মিসাইল। ছবি: আল জাজিরা।
এছাড়াও বিয়ের অনুষ্ঠানে দেখা যায় দেশটির নিজস্ব প্রযুক্তি তৈরি দেশীয় মিসাইল।