ছবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ভারত সফর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম
সংক্ষিপ্ত সফরে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মোদি লিখেছেন, ‘আমার ভাই, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম। শেখের এই সফর ভারত-সংযুক্ত আরব আমিরাতের শক্তিশালী বন্ধুত্বের ইঙ্গিত দেয়।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণেই আমিরাতের প্রেসিডেন্ট এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তার এই সফরে দ্বিপাক্ষির সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও দুই দেশ, নতুন কোন কোন জায়গায় সমঝোতা করতে পারে, তা নিয়ে আলোচনাও উঠে আসতে পারে। চলুন ছবিতে দেখে নেয়া যাক সফরের কিছু মুহূর্ত:







/এআই