শীতের সকালে গাছ থেকে খেজুরে রস নামিয়ে খাচ্ছেন এক যুবক।
খড়কুটো পুড়িয়ে উষ্ণতার খোঁজে এই পরিবারটি।
সকালে মায়ের হাতের বানানো পিঠা খাচ্ছে এক শিশু।
খেতে কাজ করতে বেরিয়েছেন এক কৃষক।
দুপুরের রোদে ধান তোলার কাজে ব্যস্ত এই পরিবারটি।
শীতের সন্ধ্যার সূর্য ডুবে যাচ্ছে।
বেলা শেষে পাখিরা নিড়ে ফিরছে।
রাত নামলেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে প্রকৃতি। জবুথবু গ্রাম জেগে উঠতে কিছুটা সময় নেয় ভোরে। ততক্ষণে শিশির জমে ঘাসের ডগায়, নতুন কুড়ি কিংবা সবজির পাতায়। খেজুরের রস ডুবিয়ে মুড়ি কিংবা গুড়ের পিঠায় বুঁদ হয় সকালের আলো। গ্রামে-গ্রামে আগুন পোহানো, জলাশয়ে পরিযায়ী পাখির রাজ্য, ঝুপ করে সন্ধ্যা নেমে যাওয়া হিমেল রাতের পূর্ণিমা জানিয়ে দিচ্ছে, শীত নেমে গেছে পুরো মাত্রায়। সম্প্রতি পঞ্চগড়ের দিন, সন্ধ্যা ও রাতের ছবি তুলেছেন জিহাদ ইসলাম।