×
Logo

জাতীয়

৩ মেট্রোরেল প্রকল্পসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

৩ মেট্রোরেল প্রকল্পসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনটি নতুন মেট্রোরেল প্রকল্পসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। 

অনুমোদন পাওয়া মেট্রোরেল প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— এমআরটি লাইন-১ (বিমানবন্দর–কমলাপুর), এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর–ভাটারা) এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী–দাশেরকান্দি)।

জানা গেছে, এমআরটি লাইন-১ ও লাইন-৫ নর্দান প্রকল্পে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়ন রয়েছে।

এছাড়া, একনেক সভায় নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর রুটে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 

/এনএ 

Logo