দেশে ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যু না হলেও হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়।
এতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৯০ এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭০ জন। এছাড়া গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ ২ শিশুর মৃত্যু হয়।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মারা গেছে ৭২৫ জন এবং নিশ্চিত হামে ৯৫ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২০।
/এনএ