×
Logo

জাতীয়

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:০৩ পিএম

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

বাংলাদেশ পুলিশের ৫ উপ-মহাপরিদর্শক (ডিআইজি)-কে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

/এনএ 

Logo