×
Logo

জাতীয়

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:২৪ পিএম

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

পুলিশের দুই কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 

বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয় হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দফতরে কর্মরত অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেনকে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-১ এ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদ্বয় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন বলেও জানানো হয়েছে। 

/এসআর 


Logo