×
Logo

জাতীয়

সাগর-রুনি হত্যা মামলা

সবশেষ অবস্থা জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন মেঘ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০২:৫১ পিএম

সবশেষ অবস্থা জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন মেঘ

সাগর-রুনি হত্যা মামলার সবশেষ অবস্থা জানতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে দেখা করেছেন তাদের একমাত্র সন্তান মেঘ। 

বুধবার (৩ জুন) দুপুরে অ্যাটর্নি জেনারেলের অফিসে আসেন মেঘ। তার সঙ্গে ছিলেন মামলার বাদি ও নিহত রুনির ছোট ভাই নওশের আলী রোমান। মামলার অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেন তারা।

এসময়, অ্যাটর্নি জেনারেল বলেন, ঘটনার সময়ে যারা তদন্তের দায়িত্বে ছিলেন তাদের হদিস পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে এই মামলার তদন্তে গঠিত টাস্কফোর্স আদালতে একটি অগ্রগতির প্রতিবেদন জমা দিয়েছেন।

এছাড়া, এই টাস্কফোর্স মামলার সকল দিক তদন্ত করছে বলে জানান তিনি। পাশাপাশি, বিচার নিয়ে মেঘের উৎকণ্ঠার কথা তদন্ত কর্মকর্তাদের কাছে তুলে ধরার কথা জানান অ্যাটর্নি জেনারেল।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা হয়। পরে শেরেবাংলা বাংলা নগর থানায় মামলা করেন রুনির ছোট ভাই নওশের আলী রোমান। 

/এসআইএন/এনএ

Logo