×
Logo

জাতীয়

রামিসা হত্যা মামলা: আসামির আত্মপক্ষ সমর্থনের দিন আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:০০ এএম

রামিসা হত্যা মামলা: আসামির আত্মপক্ষ সমর্থনের দিন আজ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষে আজ আত্মপক্ষ সমর্থন। নিজের স্বপক্ষে যুক্তি, প্রমাণ ও বক্তব্য তুলে ধরে নিজেকে নির্দোষ হিসেবে প্রমাণের সুযোগ পাবেন আসামিরা। 

আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থন শেষে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হবে বলে জানিয়েছেন মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। 

এর আগে, অভিযোগ গঠনের পর, গতকাল একদিনেই শেষ হয়, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। রামিসার পরিবার, পুলিশ কর্মকর্তা,ম্যাজিস্ট্রেটসহ সাক্ষ্য দিয়েছেন ১৬ জন। সাক্ষ্যতে উঠে আসে, রামিসা হত্যার লোমহর্ষক তথ্য। সন্তান হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন রামিসার পরিবার।

/এআই 


Logo