×
Logo

জাতীয়

এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেফতারে ব্যর্থ হয়নি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেফতারে ব্যর্থ হয়নি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন তিনি।

আদ্-দ্বীন হাসপাতালে মামলার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেফতারে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে– এমন ঘটনা নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, রামিসা হত্যার বিচারকাজ চলমান রয়েছে। আমাদের প্রত্যাশা, সংক্ষিপ্ত সময়ে বিচার শেষ হবে।

মন্ত্রী আরও বলেন, পুশ ইন বিষয়ে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে আছে। জিরো লাইনে কোনো হত্যা হলে সেটা সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং বলা যায়। কিন্তু নিজ নিজ এলাকায় কোনো অপরাধের কারণে হত্যা বর্ডার কিলিং নয়।

/এএম

Logo