দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
রাজধানীর শেরেবাংলা নগরের যুবদল নেতা পিচ্চি রাকিব বহিষ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:২০ পিএম
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগরের ২৭ নম্বর ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাকিবুল ইসলাম ওরফে পিচ্চি রাকিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১ জুন) ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ খান ইকরাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, রোববার রাজধানীর শেরেবাংলা নগর থেকে রাকিবকে গ্রেফতার করা হয়। আজ সোমবার তাকে আদালতে নেওয়া হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে পুলিশ জানায়, চাঁদাবাজি, কিশোর গ্যাং, টেন্ডারবাজিসহ নানা অভিযোগে রাকিবের বিরুদ্ধে ৪টি মামলা আছে। সম্প্রতি জাতীয় অর্থপেডিক হাসপাতালের চিকিৎসক রাশিদুল আলমকে টেন্ডারের জন্য অস্ত্র দেখিয়ে হুমকি দেয় পিচ্চি রাকিব গ্রুপের সদস্যরা। পরে রাকিবের নামে মামলা দায়ের হয়।
/এসআর