পবিত্র ঈদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষ হচ্ছে রোববার (৩১ মে)। সোমবার (১ জুন) থেকে খুলবে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার। যদিও ছুটিতে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা ছিল ঈদের আগে।
এদিকে, ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গতকাল শনিবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেন। এর মধ্যে ছুটির শেষ দিনে রোববারে রাজধানীর সড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ।
এর আগে, সরকার ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাতদিনের ছুটি ঘোষণা করে।
/এমএন